কুড়িগ্রামে নিজের সিগারেটের আগুনে পুড়লো মোটরবাইক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি ফিলিং স্টেশনে সিগারেটের আগুনে পুড়ে গেছে মোটরসাইকেল। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
কুড়িগ্রামে পাম্পে তেল নিতে এসে নিজের সিগারেটের আগুনে পুড়ে গেলো মোটরবাইক
কুড়িগ্রামে পাম্পে তেল নিতে এসে নিজের সিগারেটের আগুনে পুড়ে গেলো মোটরবাইক |নয়া দিগন্ত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি ফিলিং স্টেশনে সিগারেটের আগুনে পুড়ে গেছে মোটরসাইকেল। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পালসার মোটরসাইকেলে তেল নেয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মোটরসাইকেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, এতে ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই মোটরসাইকেলটির বেশ কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর তেলের পাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতার ঘাটতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ফিলিং স্টেশন এলাকায় ধূমপান থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই মোটরসাইকেল আরোহী পাম্পে তেল নেয়া পর, টাংকির মুখ বন্ধ না করেই সিগারেট খাইতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোটরসাইকেলটি দ্রুত সরিয়ে নেয়ায় রক্ষা পেয়েছে শত শত মোটরসাইকেল ও ফিলিং স্টেশনটি।