বরিশাল নগরীর ত্রুটিমুক্ত ইমারতের নকশা অনুমোদন ও হস্তান্তর

দাখিলকৃত সকল প্ল্যানের মধ্য থেকে যাছাই-বাছাই শেষে ২০০টি অনুমোদন করা হয়। প্রশাসক ৪০ জন গ্রাহকের হাতে তাদের অনুমোদিত নকশা হস্তান্তর করা হয়।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
ত্রুটিমুক্ত ইমারতের নকশা হস্তান্তর করা হচ্ছে
ত্রুটিমুক্ত ইমারতের নকশা হস্তান্তর করা হচ্ছে |নয়া দিগন্ত

বরিশাল নগরীর ইমারতের নকশা অনুমোদনের জটিলতা নিরসনে সরকার কর্তৃক প্রণীত ইমারত নির্মাণ বিধিমালা-১৯৯৬ অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের জমাকৃত সকল ইমারতের নকশা অনুমোদন ও হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর বরিশাল অডিটোরিয়ামে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন আনুষ্ঠানিকভাবে এসব নকশা সংশ্লিষ্ট আবেদনকারীদের কাছে হস্তান্তর করেন।

দাখিলকৃত সকল প্ল্যানের মধ্য থেকে যাছাই-বাছাই শেষে ২০০টি অনুমোদন করা হয়। প্রশাসক ৪০ জন গ্রাহকের হাতে তাদের অনুমোদিত নকশা হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ জামান, নির্বাহী প্রকৌশলী মাকসুমুল হাকিম রেজা, স্থপতি মো: সাইদুর রহমান লুসানসহ বিসিসির কর্মকর্তাবৃন্দ।