জোরারগঞ্জে মাদক ও ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার ৩

মাদক ও ডাকাতির প্রস্তুতি মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
গ্রেফতাররা
গ্রেফতাররা |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে পৃথক অভিযানে মাদক ও ডাকাতির প্রস্তুতি মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) রাত ৮টা থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া এলাকার বাসিন্দা মো: শিফুল প্রকাশ শিপন (৩৯), মো: নুর হোসেন ওরফে সনেট (২৯) ও মো: ফয়েজুল ইসলাম বাদশা (৪০)।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টা ৫ মিনিটের দিকে জোরারগঞ্জ থানার কাটাছড়া ইউনিয়নের নাথপাড়া-গোপীনাথপুর সড়কে অভিযান চালিয়ে শিপনকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এদিকে, ডাকাতির প্রস্তুতির অভিযোগে হওয়া মামলার তদন্তের অংশ হিসেবে শনিবার ভোররাতে জোরারগঞ্জ বাজার ও চুনি মিঝির টেক এলাকায় অভিযান চালিয়ে নুর ও বাদশা নামে আরো দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা রয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।