খাগড়াছড়িতে খাদে পড়ে মোটরসাইকেল চালক নিহত

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গচ্ছাবিলের রেজুর দোকান এলাকার একটি গ্রামীণ সড়কের সরু পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
নিহত সুপন চাকমা
নিহত সুপন চাকমা |ফাইল ছবি

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় সুপন চাকমা (৩৫) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা- পদক্ষেপের মানিকছড়ি শাখায় ফিল্ড কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গচ্ছাবিলের রেজুর দোকান এলাকার একটি গ্রামীণ সড়কের সরু পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুপন চাকমার বাড়ি খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনকালে গচ্ছাবিলের রেজুর দোকান সংলগ্ন গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় সুপন চাকমার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় তিনি ছিটকে সড়কের পাশের গভীর খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।