শ্রীনগরে পল্লী মঙ্গল কর্মসূচির (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে ওষুধ ও হেলথ ইকুইপন্টে বিতরণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল-দোহার আঞ্চলিক সড়কের জমজম টাওয়ার সংলগ্ন পল্লী মঙ্গল কর্মসূচির অফিসে ফ্রি মেডিক্যার ক্যাম্পের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচির হেমায়েতপুর জোনের কর্মসূচি ব্যবস্থাপক ইকরামুল হক, শ্রীনগর এরিয়ার সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম, শ্রীনগর শাখার শাখা ব্যবস্থাপক আমোদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থাপনের মধ্যে দিয়ে চক্ষু, মেডিসিন, গাইনি ও শিশু বিশেষজ্ঞ দ্বারা প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, ব্লাড প্রেসার ও ডায়াবেটিস মাপার যন্ত্র বিতরণ করা হয়।



