দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় মে দিবস উদযাপন

শুক্রবার (১ মে) সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালি ও সমাবেশে অংশ নেয়।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় মে দিবস উদযাপন
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় মে দিবস উদযাপন |নয়া দিগন্ত

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস।

শুক্রবার (১ মে) সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালি ও সমাবেশে অংশ নেয়।

এর মধ্যে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নিজ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সাদাকাত আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাহফিজুল ইসলাম রিপন, ফারুখ আহমেদ, মাহবুবুর রহমান খান ও আব্দুস সালাম।

এদিন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্টেশন রোড চত্বর থেকে বিশাল র‌্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক সমাবেশে মিলিত হয়।

শ্রমিক নেতা জাকিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ আনিসুর রহমান, ড. মুহাদ্দিস এনামুল হক, অ্যাডভোকেট মাইনুল হক, সিরাজুস সালেহীন, মাওলানা মুজিবুর রহমান ও মেহেরাব আলি।