কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

কুড়িগ্রামে মঙ্গলবার (৯ জুন) দুপুরে শহরের পৌর অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

Location :

Kurigram
কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন |নয়া দিগন্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে শহরের পৌর অডিটোরিয়ামে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দিন।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির প্রজেক্ট কোঅর্ডিনেটর মখলেছুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির ফাহমিদা হামিদ ও রেজওয়ানুল হক নুরনবী অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

এ সময় দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নে বিশেষ অবদান রাখায় বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।