নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ

মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদককারবারি, সেবনকারী ও সরবরাহকারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
মাদকবিরোধী গণসমাবেশ
মাদকবিরোধী গণসমাবেশ

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষার লক্ষ্যে মাদকবিরোধী র‌্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী করিমপুর মসজিদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। এতে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তরুণ-যুবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চৌমুহনী পৌরসভার শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন বাদশা, চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, চৌমুহনী পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মন্নান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদককারবারি, সেবনকারী ও সরবরাহকারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। মাদকের ছোবলে শিশু, কিশোর ও তরুণ-তরুণীদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। বক্তারা প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

একই সাথে যেকোনো মূল্যে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।