মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

তৃতীয় দফা জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ।

ভোলা প্রতিনিধি

Location :

Bhola
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ |নয়া দিগন্ত

তৃতীয় দফা জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (২ জুন) বিকেলে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে, দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ভোলায় আনা হয় তোফায়েল আহমেদের লাশ। পরে দ্বিতীয় জানাজার জন্য ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার লাশ নেয়া হয়। সেখানে জানাজা শেষে বিকেলে তার গ্রামের বাড়ি কোড়ালিয়ায় আনা হয়।

তার মৃত্যুকে ঘিরে ভোলার আওয়ামী নেতাকর্মীদের মধ্যে চলছে শোকের মাতম। সড়কের দু-পাশে অঝোরে কাঁদতে দেখা গেছে বহু নেতাকর্মীকে।

উল্লেখ্য, তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে আজাহার আলী ও ফাতেমা খানম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। ৮৩ বছর বয়সে তিনি মারা যান।

মৃত্যুকালে তোফায়েল আহমেদ তার একমাত্র কন্যা ডা: তাসলিমা আহমেদ মুন্নি ও জামাতা ডা: তৌহিদুজ্জামানসহ বহু স্বজন ও গুণীজন রেখে গেছেন।

এছাড়াও তিনি ৯ বারের সংসদ সদস্য ও ৪ বারের মন্ত্রী ছিলেন। সর্বশেষ তিনি আওয়ামী সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন।