নাটোরের লালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো: আবীর হোসেন মেলার উদ্বোধন করেন। মেলায় স্কুল কলেজ পর্যায়ের ১৬ স্টলে ২২টি প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে।
অ্যাকাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনর রশিদ পাপ্পু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুল্লাহ। অনুষ্ঠানে স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও উপজেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, সুধীবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, ‘ক্রীড়ায় হবে সেতুবন্ধন করবো বাধা দূরীকরণ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।


