বিএনপি সব সময় জনগণের পাশে থাকে : সমাজকল্যাণমন্ত্রী

‘আমরা নির্বাচনের আগে আপনাদের কথা দিয়েছিলাম, যদি আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখেন তাহলে আমরা আপনাদের প্রয়োজনে সব সময় আমাদের পাশে পাবেন।’

Location :

Dinajpur
বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন
বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন |নয়া দিগন্ত

হিলি (দিনাজপুর) সংবাদদাতা

বিএনপি সব সময় জনগণের পাশে থাকে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা নির্বাচনের আগে আপনাদের কথা দিয়েছিলাম, যদি আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখেন তাহলে আমরা আপনাদের প্রয়োজনে সব সময় আমাদের পাশে পাবেন। আমরা সেই কথাটি রাখার চেষ্টা করছি আপনাদের পাশে থেকে। সেই লক্ষ্যে আমরা কাজও করে যাচ্ছি।’

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সমাজ পুনর্গঠনে সাংবাদিকদের প্রতিটি লেখা, ছবি ও নিউজের মাধ্যমে জনমত তৈরিতে সরকারকে সাহায্যের আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে সর্বোপরি দেশ উপকৃত হবে।’

শনিবার (৩০ মে) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন সমাজকল্যাণমন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তানজিনা খাতুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।