মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে ২৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত সোয়া ১০টার দিকে শ্রীনগর যশুরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
গ্রেফতার তিনজন হলেন ঠাকুরগাঁও জেলায় রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার মো: সাঈদী (২২), শ্রীনগর উপজেলার বেলতলী গ্রামের সাব্বির শেখ (২৪) ও লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের রিয়া আক্তার রঞ্জনা (৩৫)।
বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের যশুরগাঁও গ্রামে মোসা: রিয়া আক্তার রঞ্জনার ভাড়াকৃত একটি টিনশেডের বসত ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে। এ সময় মো: সাঈদী, সাব্বির শেখ ও রিয়া আক্তার রঞ্জনাসহ তিনজনের কাছ থেকে সর্বমোট ২৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।



