নাটোরের নলডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে মোছা: জমেলা বেগম নামে ৭০ বছরের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।
রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে বারনই নদীতে তিনি নিখোঁজ হন।
তিনি নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল গ্রামের বাসিন্দা।
পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে বৃদ্ধা মোছা: জমেলা বেগম বাড়ির পাশে বারনই নদীতে গোসল যান।
দীর্ঘসময় অতিবাহিত হলেও বাড়িতে না ফেরায়, বাড়ির লোকজন নদীর ঘাটে যায়। সেখানে না পেয়ে স্থানীয়রাসহ খোঁজ করতে থাকে।
স্থানীয় লোকজন খুজে না পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে জানালে তারা অনেক চেষ্টা করে না পেয়ে রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়া হয়।
পরে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজনসহ রাজশাহী থেকে আসা ডুবুরিদল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



