কুমিল্লার চৌদ্দগ্রামে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে সাজিদ আল নাহিয়ান নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ গ্রামের দুবাই ব্যবসায়ী পারভেজ আহমেদ সুমনের ছেলে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
কুমিল্লার চৌদ্দগ্রামে হামে আক্রান্ত শিশু সাজিদ আল নাহিয়ানের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে হামে আক্রান্ত শিশু সাজিদ আল নাহিয়ানের মৃত্যু |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে সাজিদ আল নাহিয়ান নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ গ্রামের দুবাই ব্যবসায়ী পারভেজ আহমেদ সুমনের ছেলে।

রোববার (১৭ মে) বিকেলে তথ্যটি নিশ্চিত করে শিশুটির মামা এ এফ এম রাসেল পাটোয়ারী।

পরিবার সূত্রে জানা গেছে, সাজিদ আল নাহিয়ানের জ্বর, সর্দি-কাশি শুরু হলে গত ১৪ এপ্রিল চৌদ্দগ্রাম বাজারস্থ একটি প্রাইভেট হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর পর কিছুটা সুস্থ হয়। এরপর আবারো ১২ মে অসুস্থ হলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা শিশু হাসপাতাল, ন্যাশনাল হেলথ কেয়ার হসপিটাল ও পরে তেজগাঁও ইমপালস হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সাজিদ হামে আক্রান্ত হয়েছে বলে জানানো হয়।

সর্বশেষ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাজিদের মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শিশুটির মামা রাসেল পাটোয়ারী ইমপালস হসপিটালের চিকিৎসক মাহবুবুর রহমানের বরাত দিয়ে বলেন, ‘ভাইরাস মারার জন্য শিশুদের হাই অ্যান্টিবায়োটিক দেয়ায় তারা শারীরিকভাবে কিছুটা ভালো হয়ে পুনরায় বেশি দুর্বল হয়ে পড়ে। এতে করেই শিশুরা বেশি মারা যাচ্ছে।’ অ্যান্টিবায়োটিক ব্যবহারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী রোববার বিকেলে বলেন, ‘হাসপাতালে প্রতিদিনই সন্দেহজনক হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা করানো হচ্ছে। অবস্থা বেশি খারাপ দেখলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা বা ঢাকায় পাঠানো হয়। তবে সাজিদ আল নাহিয়ান নামের শিশুটি হামে মারা গেছে কিনা তা পরীক্ষা করা ছাড়া বলা যাবে না।’