পাকুন্দিয়ায় বিনামূল্যে পাটবীজ পেল ২৫০০ কৃষক

পাটের উৎপাদন ও সম্প্রসারণ বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিরতণ করা হয়েছে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
কৃষকদের মাঝে পাটবীজ বিতরণ
কৃষকদের মাঝে পাটবীজ বিতরণ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাটের উৎপাদন ও সম্প্রসারণ বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিরতণ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধন) প্রকল্পের আওতায় পাট অধিদফতর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় পাকুন্দিয়া অফিস এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাকাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম, পাট অধিদফতর পাকুন্দিয়া অফিসের ভারপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা এস এম আজিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগ, বজলুল হক, মোজাম্মেল হোসেন প্রমুখ।

Topics