নীলফামারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) ফরহাদ হোসেন খাঁন। এ সময় তিনি বলেন, ‘মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, ভিসা প্রতারণা ও চুরিসহ অপরাধ দমনে একদম কঠোর অবস্থানে থাকবো। পুলিশের কাজ হবে একদম স্বচ্ছ। এখানে অস্বচ্ছ বলতে কিছু থাকবে না। আমরা সবাই মিলে ‘টিম নীলফামারী’ হিসেবে কাজ করবো।’
রোববার (১৭ মে) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার, ভিসা প্রতারণা, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের আরো কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



