রামেকে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন। বর্তমানে হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ শিশু। আর শুরু থেকে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Rajshahi

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন। বর্তমানে হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ শিশু। আর শুরু থেকে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। সাসপেক্টেড হামে আক্রান্ত হয়ে নতুন করে ২৩ শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।