ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ খবরে রাজনৈতিক অঙ্গনে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় বতর্মান সরকারের স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করার লক্ষে এ নিয়োগ দেয়া হয়।
এ খবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব সততার সাথে পালনের চেষ্টা করবো। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
প্রিন্স আরো বলেন- ময়মনসিংহ জেলা পরিষদ দেশের অন্যতম বৃহৎ জেলা পরিষদ। মোট ১৩ উপজেলা, ১০ পৌরসভা এবং ১৪৭ ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত ময়মনসিংহ জেলা পরিষদ। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করাই আমার মূল লক্ষ।



