তাহিরপুরে ৩ ইয়াবা কারবারিকে পুলিশে দিলো গ্রামবাসী

সুনামগঞ্জের তাহিরপুরে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে কোনাটছড়া গ্রামবাসী।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
তাহিরপুরে ৩ ইয়াবা কারবারিকে পুলিশে দিলো গ্রামবাসী
তাহিরপুরে ৩ ইয়াবা কারবারিকে পুলিশে দিলো গ্রামবাসী |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে কোনাটছড়া গ্রামবাসী।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামে তোতা মিয়া পাথর মিলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, কোনাটছড়া গ্রামের তোতা মিয়া পাথর মিলের সামনে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটচড়া গ্রামের জালাল মিয়ার ছেলে মো: রউফ মিয়া (৩২), ঘাগড়া গ্রামের মরহুম আশিক মিয়ার ছেলে মো: মনির হোসেন (৩৫) ও সীমান্তবর্তী পশ্চিম পুরান লাউড় গ্রামের মরহুম শাহেদ আলীর ছেলে মো: শফিক মিয়া (৩২) ঘোরাফেরা করছিলেন। এ সময় সন্দেহ হলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গ্রামের বাসিন্দারা।

পরে খবর পেয়ে বাদাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে তাদের শরীর তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৯ হাজার ২১০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম জানান, ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ মাদক কারবারের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।