রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাশিদুল একই গ্রামের মোস্তফার বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করত। বুধবার দুপুরে ওই বাড়ির পুকুরের পানি সেচ দেয়ার পর পানির মোটর খোলার কাজ করছিল সে।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
হাসপাতালে স্বজনদের আহাজারি
হাসপাতালে স্বজনদের আহাজারি |নয়া দিগন্ত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশিদুল শেখ ওই গ্রামের রফিক শেখের ছেলে। সে পেশায় একজন দিনমজুর ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাশিদুল একই গ্রামের মোস্তফার বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করত। বুধবার দুপুরে ওই বাড়ির পুকুরের পানি সেচ দেয়ার পর পানির মোটর খোলার কাজ করছিল সে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান ও মারাত্মক আহত হয়।

পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা: মো: রোকনুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই রাশিদুল শেখের মৃত্যু হয়েছিল।