বগুড়ার শিবগঞ্জে ভটভটির (শ্যালো ইঞ্জিন চালিত যান) ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার খরকোনা নিলোচ গ্রামের মরহুম সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলায় পিরব হাসপাতালের পূর্ব পাশের পাকা রাস্তায় একটি ভটভটির সাথে সিরাজুল ইসলামের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বাসস


