মাদারীপুরে অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

মাদারীপুরে অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
অজ্ঞানপার্টির তিন সদস্য গ্রেফতার
অজ্ঞানপার্টির তিন সদস্য গ্রেফতার |নয়া দিগন্ত

মাদারীপুরে অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২৩ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) ফারিহা রফিক ভাবনা।

গ্রেফতাররা হলেন-ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের শাহ আলম মিজির ছেলে মো: কালাম হোসেন, গোপালগঞ্জের মুকসুদপুরের মোল্লাদী গ্রামের রশিদ মোল্লার ছেলে মো: জাহাঙ্গীর মোল্লা এবং মাদারীপুর সদর উপজেলার চরমুগুগরিয়া গুচ্ছগ্রাম এলাকার মরহুম সিরাজুল হাওলাদারের ছেলে মো: জাকির হাওলাদার।

সংবাদ সম্মেলনে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশুর হাটে গরু ক্রয়-বিক্রয় করতে আসা ব্যক্তিদের টার্গেট করে তাদের অজ্ঞান করে টাকা পয়সাসহ সর্বস্ব লুট করতে মাঠে নামে অজ্ঞানপার্টির একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে নতুন শহর এলাকার একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞানপার্টির তিনজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন উপকরণ মধু, হালুয়া, সরিষার তেল, কালো কালি, সাদা স্কচটেপ, পলিথিন ব্যাগ, সেকারিন ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছে।

সংবাদ সম্মেলন শেষে তাদের আদালতে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া এ চক্রের বাকি সদস্যদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

পুলিশ আরো জানায়, গ্রেফতারদের মধ্যে কালাম হোসেনের বিরুদ্ধে রয়েছে নয়টি মামলা, জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে রয়েছে সাতটি এবং জাকির হাওলাদারের বিরুদ্ধে রয়েছে চারটি মামলা।