দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা

উপজেলার বাংলাবাজারে ‘আরিফ ফুয়েল সাপ্লাই’ নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Dowarabazar
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ী আব্দুল মতিনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বাংলাবাজারে ‘আরিফ ফুয়েল সাপ্লাই’ নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ জানান, গতকাল থেকে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ‘আরিফ ফুয়েল সাপ্লাই’ নামক তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রথম বারের মতো ২৫ হাজার টাকা জরিমানা দেয়া হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।