নেশাগ্রস্ত ছেলেকে আদালতে তুলে দিলেন বাবা

বুধবার দুপুরে বিষয়টি তার বাবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পারভেজকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শ’ টাকা অর্থদণ্ড দেন।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
নেশাগ্রস্ত ছেলেকে আদালতে তুলে দেন বাবা
নেশাগ্রস্ত ছেলেকে আদালতে তুলে দেন বাবা |ছবি : নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় নেশাগ্রস্থ ছেলের প্রতি অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা।

বুধবার (৮ এপ্রিল) উপজেলার ছাওড় ইউনিয়নের নোনাহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পারভেজ (৩৪) নামে ওই ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শ’ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নোনাহার পশ্চিমপাড়া গ্রামের মাহমুদুল নবীর ছেলে পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝে-মাঝে সে অবৈধ মাদক সেবন করে পরিবারের লোকজনসহ স্থানীয়দের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করে এবং শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে। বুধবার দুপুরে বিষয়টি তার বাবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পারভেজকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শ’ টাকা অর্থদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘নেশাগ্রস্ত পারভেজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেন। এ সময় সে আদালতের কাছে তার দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধি অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ শ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডিত পারভেজকে জেলে পাঠানো হয়েছে।’