নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবেই সার মজুদ ও ভুয়া বালাইনাশক রাখায় সার গুলো জব্দ ও জরিমানা করা হয়। এসময় ৩০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সারগুলো নলডাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া মমিনপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কমকর্তা মো: আল এমরান খাঁন।
সূত্রে জানা যায়, উপজেলার বিপ্রবেলঘরিয়ার নশৎপুরে ভেজাল সার রাখায় মো: আরিফুল ইসলামকে ৫ হাজার টাকা। অপরদিকে উপজেলার মমিনপুরে মজুদ রাখায় ৩০ বস্তা সার জব্দ করা হয় এবং দোকানের মালিক মো: আল মামুনকে ৫ হাজার এবং একই বাজারে ভুয়া বালাইনাশক রাখার জন্য দোকানের মালিক মো: বুলবুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: সবুজ আলী, নলডাঙ্গার থানার এসআই মো: হেলাল উদ্দিনসহ অন্যান্য কৃষি অফিসার ও নলডাঙ্গা থানা পুলিশ।



