জামালপুরের বকশীগঞ্জে পানিতে ডুবে রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পূর্ব দত্তেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান পূর্ব দত্তেরচর গ্রামের মাহমুদুল হাসান রুবেলের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে রোহান বাড়ির সামনে একটি পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে সে পুকুরে পড়ে ডুবে যায়। রোহানকে বাড়িতে দেখতে না পেয়ে বাবা-মাসহ স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির দাদা আলহাজ্ব আমজাদ হোসেন পুকুরের পানিতে লাশ ভাসতে দেখেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পাঠানো হয়েছে। আইনি পদক্ষেপ চলমান আছে।



