প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে গণঅবস্থান কর্মসূচি

প্রিপেইড মিটারের কারণে সাধারণ গ্রাহকদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। আগাম টাকা পরিশোধের কারণে নিম্ন এবং নির্ধারিত আয়ের গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন। চার্জ ও প্রযুক্তিগত জটিলতায় হয়রানি চলছে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরের ম্যাপ
রংপুরের ম্যাপ |ফাইল ছবি

গ্রাহক শোষণ ও হয়রানির বন্ধে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।

শনিবার ( ৯ মে) বেলা ১২টা থেকে রংপুর প্রেসক্লাব চত্বরে শুরু হয় এই অবস্থান কর্মসূচি।

কর্মসূচিতে রংপুরের বিভিন্ন সামাজাকি, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী, সদস্য সচিব পলাশ কান্তি নাগ, বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন, মহানগর জাসদ এবিএম মশিউর রহমান, মাহফুজুর রহমান, আমিন মোস্তাজিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার প্রমুখ।

বক্তারা বলেন, প্রিপেইড মিটারের কারণে সাধারণ গ্রাহকদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। আগাম টাকা পরিশোধের কারণে নিম্ন এবং নির্ধারিত আয়ের গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন। চার্জ ও প্রযুক্তিগত জটিলতায় হয়রানি চলছে। বক্তাদের অভিযোগ, গ্রাহকদের মতামত উপেক্ষা করে প্রিপেইড মিটার চাপিয়ে দেয়া অযৌক্তিক। অবিলম্বে এই প্রকল্প বাতিল করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।