লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৪৮) নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ |নয়া দিগন্ত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৪৮) নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৪ মে) দুপুরে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে বাবার বাড়ি সংলগ্ন ভগ্নিপতির বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত নজমুল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২০ বছর আগে স্বামীর সাথে তালাক হয়ে যায় স্বপ্নার। সেই থেকে ঢাকায় অবস্থান করলেও মাঝেমধ্যে বাবার বাড়ি আসতেন তিনি। চার দিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরেন স্বপ্না।

বাবার বাড়ি সংলগ্ন ভগ্নিপতি নান্নু সরকারের ‘স্বচ্ছ মঞ্জিল’ নামের বাড়িতে কেউ না থাকার সুবাদে সেখানে অবস্থান করতেন তিনি। চারদিকে প্রাচীর দেয়া ভগ্নিপতির বাড়িতে প্রতিদিনের মতো শনিবার রাতে ঘুমিয়ে পড়েন স্বপ্না। পরদিন সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ওই বাড়িতে যান। সেখানে গেট খোলা পেয়ে ভেতরে ঢুকে তার বিবস্ত্র লাশ দেখে পুলিশে খবর দেন তারা।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিবস্ত্র লাশ দেখে স্থানীয়দের ধারণা, ঘাতকরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও ঘাতকদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’