চব্বিশের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের টার্গেট গুলিতে শহীদ হন তরুণ সাংবাদিক এটিএম তুরাব। রোববার (১৯ জুলাই) ছিল তার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী।
এ উপলক্ষে তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফতেহপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক কবীর আহমদ সোহেলের নেতৃত্বে সিলেটের সাংবাদিকদের একটি প্রতিনিধি দল দোয়া মাহফিলে অংশ নেয়।
প্রতিনিধি দলে ছিলেন সিলেট ইউনাইটেড জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ফয়সাল আমীন, দৈনিক নয়া দিগন্ত-এর সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দৈনিক সিলেট বাণী-এর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক ভোরের ডাক-এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, চ্যানেল টোয়েন্টিফোরের আজহার উদ্দিন শিমুল এবং নয়া দিগন্ত-এর সিলেট ব্যুরোর ফটোগ্রাফার জয়নাল আবেদীন।
এছাড়া দোয়া মাহফিলে শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফয়সল আলম, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, স্থানীয় সাংবাদিক, রাজনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



