ইসলামী ব্যাংকের উপর সরকার অথবা বাংলাদেশ ব্যাংকের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নীলফামারী জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক নীলফামারী শাখা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।



