আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চরমোনাই পীর

চরমোনাই আল কারীম জামে মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চরমোনাই পীর
আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চরমোনাই পীর |নয়া দিগন্ত

২৯ জুলাই (বুধবার) বিকেল ৫টায় চরমোনাই আল কারীম জামে মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

এ সময় চরমোনাই পীর বলেন, "দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি উদ্ভট অবস্থা বিরাজ করছে। জনগণ বারবার তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তন করার পরও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে কিছুটা আশাবাদী হলেও সরকার সে পথে হাঁটছে না। প্রচলিত ধারায় নিজেদের কার্যক্রম চালিয়ে নিচ্ছে সরকার। এর ফলে মানবতার কাঙ্ক্ষিত পরিবর্তন আশা করা যায় না। তাই মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের সুমহান আদর্শিক বিজয়ের বিকল্প নেই। আদর্শিক বিজয় অর্জন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

তিনি আরো বলেন, "ইসলামে কোনো অপকৌশলের সুযোগ নেই। কৌশলের নামে যারা আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, তারা আজ জাতির নিকট স্পষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।"

এর আগে গত ২৩ জুলাই অনুষ্ঠিত শুরা অধিবেশনে নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান ও সেক্রেটারি হিসেবে মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমানকে শপথবাক্য পাঠ করান দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।

বরিশাল জেলা আমেলার ২০২৭-২৮ সেশনের দায়িত্বশীলবৃন্দ:

সভাপতি: মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান

সহ-সভাপতি: মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী

সহ-সভাপতি: শেখ সামছুল আলম মিলন

সহ-সভাপতি: মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান

সেক্রেটারি: মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান

জয়েন্ট সেক্রেটারি: মাওলানা শরীফ মুহাম্মাদ আবুল কালাম আজাদ

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: এস. এম. রফিকুজ্জামান