সোনারগাঁওয়ে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা

উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন এলাকায় মেয়াজ ফুড প্রডাক্টস প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল উৎপাদন করে তা বাজারজাত করে আসছিল।

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Sonargaon
অবৈধ ভোজ্যতেল উৎপাদন করায় ভ্রাম্যমান আদালতের অভিযান
অবৈধ ভোজ্যতেল উৎপাদন করায় ভ্রাম্যমান আদালতের অভিযান |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন ও র‌্যাব সদস্যরা।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে ‘মেয়াজ ফুড প্রডাক্টস’ নামে এক প্রতিষ্ঠানের মালিক মহিন ভূইয়াকে ওই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। অভিযানে র‌্যাব-১১ ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন এলাকায় মেয়াজ ফুড প্রডাক্টস প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল উৎপাদন করে তা বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় এক হাজার ২০০ লিটার অবৈধ ভোজ্যতেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা ছিল। এ সময় অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, অনুমোদন ছাড়া অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মজুদ ও ভেজাল পণ্য যারা উৎপাদন করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।