মুন্সীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ আটক ২

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাব।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে
গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে সাত কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে পদ্মা সেতু উত্তর থানাধীন পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন মেদিনীমণ্ডল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ইয়াসিন (৫৫) ও আব্দুল আলীম (৪৫)। তাদের দুইজনেরই বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা এলাকায়।

সন্ধ্যায় র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ২টার দিকে পদ্মা সেতু উত্তর থানাধীন পদ্মা সেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় টোলপ্লাজা সংলগ্ন খুলনাগামী লেনে একটি বাসে তল্লাশী করে সাত কেজি গাঁজাসহ ইয়াসিন ও আব্দুল আলীমকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধার মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।