মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের আওতায় ছয় মাস বয়স থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হাম ও রুবেলা রোগ প্রতিরোধে সরকার পরিচালিত এ বিশেষ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের টিকা দেয়া হবে। এজন্য শিশুদের নিয়ে নির্ধারিত কেন্দ্রে আসতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নিয়মিত টিকাদান কার্যক্রমের পাশাপাশি এ ক্যাম্পেইন শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
উদ্বোধনী কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।



