জামালগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতাসহ দুজন গ্রেফতার

বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Location :

Jamalganj

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ১৯৫ পিস ইয়াবাসহ বিএনপির এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলীর ছেলে এমরান হোসেন রুবেল (৪৮)। বর্তমানে তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করেন। উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে অপরজন আজিজুল হক (৪৮) ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় তাদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, " এ ঘটনায় আমি হতভম্ব। জেলা বিএনপির নেতাদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।"

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।