ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার সার্বিক উন্নয়নে মতবিনিময়

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষে ভাঙ্গা উপজেলা উন্নয়ন নাগরিক ফোরামের আয়োজনে শুক্রবার (১৫ মে) বাদ জুমা সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার সার্বিক উন্নয়নে মতবিনিময়
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার সার্বিক উন্নয়নে মতবিনিময় |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষে ভাঙ্গা উপজেলা উন্নয়ন নাগরিক ফোরামের আয়োজনে শুক্রবার (১৫ মে) বাদ জুমা সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি অনুষ্ঠিত হয় ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী রেল ক্রসিং বাইপাস এলাকায় অস্থায়ী গরুর হাট প্রাঙ্গণে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান সাইদুজ্জামান শাহিদ।

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত এএসপি মো: ইমাদ হোসেন, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মেজর জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন আরজু, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ দিদার মিয়া।

বক্তারা বলেন, ভাঙ্গায় এই প্রথমবারের মতো এমন বৃহৎ পরিসরে অস্থায়ী গরুর হাট আয়োজন করায় আয়োজকরা প্রশংসার দাবিদার।

তারা দূর-দূরান্তের গরু ব্যবসায়ীদের এই হাটে গরু নিয়ে আসার আহ্বান জানান।

বক্তারা আরো জানান, গরু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নামমাত্র হাসিল নেওয়া হবে এবং ব্যবসায়ীদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।