দাগনভূঞায় শহীদ শিবলু ও মাসুদের কবর জিয়ারত করলেন জামায়াত নেতারা

পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক, দাগনভূঞা উপজেলা আমির মাওলানা গাজী সালাউদ্দিন এবং উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিনসহ স্থানীয় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাৎ বরণকারী শহীদ আবু বকর শিবলু ও শহীদ সরোয়ার জাহান মাসুদের কবর জিয়ারত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ শহীদদের নিজ নিজ এলাকায় গিয়ে এই জিয়ারত ও সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করেন।

​কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ আবু বকর শিবলু ও শহীদ সরোয়ার জাহান মাসুদের রূহের মাগফিরাত এবং দেশের জন্য তাদের অনন্য আত্মত্যাগের কবুলিয়াত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এরপর নেতৃবৃন্দ শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক, দাগনভূঞা উপজেলা আমির মাওলানা গাজী সালাউদ্দিন এবং উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিনসহ স্থানীয় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​পরিবারগুলোর সাথে সাক্ষাৎকালে জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, গণঅভ্যুত্থানের এই বীর শহীদরা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাদের এই মহান আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। জামায়াতে ইসলামী সবসময় এই বীর শহীদদের পরিবারের পাশে থাকবে।