বেলকুচিতে জুলাই শহীদদের কবর জিয়ারত জামায়াতের

জিয়ারত শেষে দোয়ায় জামায়াত নেতারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের রূহের মাগফেরাত কামনা করেন। এছাড়া, আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)

Location :

Sirajgonj
দুই জুলাই শহীদের কবর জিয়ারত করেন জামায়াত নেতারা
দুই জুলাই শহীদের কবর জিয়ারত করেন জামায়াত নেতারা |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের বেলকুচিতে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হাফেজ সিয়াম ও শহীদ শিহাবের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

সোমবার (২০ জুলাই) বাদ আসর আজুগড়া কবরস্থানে এ দুই শহীদের কবর জিয়ারত করেন উপজেলা জামায়াত নেতারা।

জিয়ারত শেষে দোয়ায় জামায়াত নেতারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের রূহের মাগফেরাত কামনা করেন। এছাড়া, আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

পরে উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল সাংবাদিকদেরকে বলেন, গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাদের আত্মদান দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির উপাধ্যক্ষ আবুল হাসেম সরকার, সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আহসান হাবীব, গোপালপুর সাংগঠনিক ইউনিয়ন আমির মাওলানা আবু হাসান, জামায়াত নেতা রেজাউল করিম ও মফিজউদ্দীন।