গাইবান্ধায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

এলাকাবাসীর দাবি, আবু হানিফ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata

গাইবান্ধার সাঘাটায় গলায় ফাঁস দিয়ে আবু হানিফ (২৭) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আবু হানিফ উপজেলার ৫ নম্বর কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রামের বাসিন্দা মো: আব্দুস ছালামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরবেলায় নিজ বাড়িতে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

এলাকাবাসীর দাবি, আবু হানিফ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।