ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন (১০৫৫) ভাঙ্গা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ভাঙ্গা আন্ডারপাস সংলগ্ন সংগঠনের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিক নেতা মো: আইয়ুব মাতুব্বরের সভাপতিত্বে কদর আলী মাতুব্বর সঞ্চালনা করেন।

এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো: জাহাঙ্গীর মাতুব্বর, সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন, সহ-সভাপতি মজিবর মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।