বরিশালে সিটি করপোরেশনের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ্জামানের নেতৃত্বে বসিকের উচ্ছেদ শাখার কর্মকর্তা স্বপন কুমার দাসসহ কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
উচ্ছেদ অভিযান
উচ্ছেদ অভিযান |নয়া দিগন্ত

বরিশাল সিটি করপোরেশনের (বসিক) অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বেলস পার্ক, বিবির পুকুর পাড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও ফায়ার সার্ভিস এলাকায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ্জামানের নেতৃত্বে বসিকের উচ্ছেদ শাখার কর্মকর্তা স্বপন কুমার দাসসহ কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

বসিকের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল জানান, এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ১০ এপ্রিল পর্যন্ত সময় দিয়ে নোটিশ দেয়াসহ এলাকায় মাইকিং করা হয়।

বসিক প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন জানান, নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।