বৃষ্টিতে জলাবদ্ধতা রোধ এবং যাতায়াতে জনদুর্ভোগ কমাতে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর ছাত্রদলের উদ্যোগে পৌরসভায় ভাঙ্গা সড়ক মেরামত করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির সার্বিক সহযোগিতায় সম্প্রতি পৌরসভার আজিজুল্লাহ সড়কের ভাঙা অংশে মেরামত কাজ সম্পন্ন করা হয়।
এ সময় বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেনের নেতৃত্বে মেরামত কাজে অংশ নেন ছাত্রদল নেতা মিলন মিয়াজী, আবরার মাহিন, জামিল, তৌহিদ, সাইদুল ও সানি।
স্থানীয়দের মতে, সড়কের এই অংশটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। মেরামত কাজের ফলে এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।



