গাংনীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীর মাথাভাঙ্গা নদীতে ডুবে আব্রাহাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীর মাথাভাঙ্গা নদীতে ডুবে আব্রাহাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চর গোয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্রাহাম চর গোয়াল গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকাশ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরবর্তী বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত শিশুটি মাথাভাঙ্গা নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পর এলাকাবাসী তাকে পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।