মেহেরপুরের গাংনীতে টায়ার চুরি করতে এসে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ভোরের দিকে বামন্দী বাসস্ট্যান্ডের খোকন এন্টারপ্রাইজ নামের এক টায়ার হাউজে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খোকন এন্টারপ্রাইজে ভোর ৫টার দিকে পাঁচ সদস্যের একটি চোরচক্র টায়ার চুরি করতে আসে। ওই দোকানের তালা ভেঙে সেখান থেকে তিন জোড়া ট্রাকের টায়ার তাদের পিকআপে তুলে নেয়। এসময় দোকান মালিক ও স্থানীয়রা তাদের ধাওয়া দিলে চারজন পালিয়ে গেলেও একজন স্থানীয় জনতার হাতে ধরা পড়েন। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে বলে জানান।



