মুক্তাগাছায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংর্বধনা

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মুক্তাগাছা উপজেলা ছাত্রশিবির।

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Muktagachha
সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা
সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

ময়মনসিংহের মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে এসএসসি জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুক্তাগাছা পৌরপাঠাগার মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শামছুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জুবায়ের আল মাহমুদ, মুক্তাগাছা পৌর জামায়াতের আমির আফতাব উদ্দিন আকন্দ, এমএন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক মো: শামীম, কুমারগাতা ইউনিয়ন জামায়াতের সভাপতি সাখাওয়াত উল্লাহ প্রমুখ।

ইসলামী ছাত্রশিবির মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকরি কলেজ শাখার সভাপতি মো: জুয়েল মিয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির মুক্তাগাছা উপজেলার শাখার সভাপতি হাফিজুল হোসেন শান্ত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু মেধা দিয়ে প্রকৃত সফলতা অর্জন সম্ভব নয়; মেধার সাথে নৈতিকতা ও সততার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের অর্জিত মেধা ও জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর পাশাপাশি নৈতিকতা, সততা ও আদর্শিক মূল্যবোধসম্পন্ন জীবন গঠনের আহ্বান জানান তারা।

তারা বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য গুরুত্বপূর্ণ হলেও একজন মানুষের প্রকৃত সাফল্য নির্ভর করে তার চরিত্র, নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর। তাই জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জনসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।