শাবিপ্রবিতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় এডুকেশন এক্সপো ১৭ মে

এডুকেশন এক্সপোতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো
বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো
বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় এডুকেশন এক্সপো আগামী রোববার (১৭ মে) সকাল ১০টায় নিউ সোশ্যাল সায়েন্স ভবনের নিচতলায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডুকেশন এক্সপোতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এডুকেশন এক্সপোতে পাকিস্তানের শীর্ষ ২২টি বিশ্ববিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডরের অংশ হিসেবে পাকিস্তান সরকারের সম্পূর্ণ অর্থায়নে বাংলাদেশী শিক্ষার্থীদের ফুলব্রাইট স্কলারশিপ দিচ্ছে দেশটি। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে এই স্কলারশিপ দেয়া হচ্ছে। পাকিস্তানে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের এডুকেশন এক্সপোতে অংশগ্রহণ করতে বলা হয়েছে।