তৌহিদি জনতার ব্যানারে দিনাজপুর শহরে কালেমার পতাকা নিয়ে এক বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার চক্ষু হাসপাতাল সংলগ্ন স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়।
আয়োজকরা জানান, ইসলামের বিজয় ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়া এবং কালেমার পতাকার ছায়াতলে মুসলিম জনতাকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাইক র্যালিতে দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করে।



