আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কুমিল্লায় জামায়াতের যুব বিভাগের র‍্যালি

মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি
জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি |নয়া দিগন্ত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল প্রাঙ্গণে র‍্যালি-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমান।

কুমিল্লা মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি নাছির আহম্মেদ মোল্লা, মহানগর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী ও যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আবুল কালাম পাটোয়ারী।

সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।

তিনি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি টাউন হল গেট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে কুমিল্লা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।