মুন্সীগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ভিড়, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ

মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ভিড়, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ
মুন্সীগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ভিড়, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অরাজনৈতিক সংগঠন ‘নাগরিক বন্ধু’র উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণায় ক্যাম্পটি পরিচালিত হয়। এতে সাধারণ মানুষের জন্য ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষাসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক বন্ধুর আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা।

তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক মানুষ এখনও প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকায় তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন।

আয়োজকরা আরো জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।