ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গরীব অসহায় মানুষের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে জয়চন্ডি ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম।
জয়চন্ডি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্যের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র জানান, গত কয়েকদিনের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকার প্রদত্ত চাল ১৩ ইউনিয়নে ৬শ’ ১৫ জন মানুষের মধ্যে ২০ কেজি করে চাল দেয়া হচ্ছে।



